
বক্রবয়ানএই গাওয়া অন্য দিনের মতো নয়!
i want to make a space where i discussed and share my opinion,my thought, my creation, my experiences & hypo..; many mores.......

নিবিষ্ট মনে, যেনো হাটাটা উপভোগ
করতে করতে, যেতে হই তাকে
এভাবেই প্রতিদিন হেটে হেটে।
হালকা গোছান লাল-সাদা-কালো
চুলের অন্তরালে পাঁক ধরেছে জীবনটা
কখন টের পায়নি কেউ।
শুধু পান করেছে ভিক্ষুকের মতো
তার পথ চলাতে আনন্দ (লালসা) কুড়িয়ে নিতে।
ক্রমশঃ
জীবন এগিয়ে চলে বয়স নিয়ে
পেন্ডুলাম তারা গোনে
টিক টিক টিক টিক টিক টিক।
যা ছিল, আছে ; সাথে নিয়ে
প্রতিদিন হেটে হেটে
এগিয়ে যায় বাড়ন্ত দিন,
তারা-আকাশ পথ দিয়ে
রাস্তার ধূলো-কাঁদা কাপড়ে মেখে।
এগিয়ে যায় আনুভুতিহীন চেতনার
মাঝে জীবন ধীরে ধীরে।
কখনো আপন হয়েছে পথটা বা
ধূলো-কাঁদা, ডাষ্টবিনের ময়লা
হয়তো দেখেছে তার নিপাট
হেটে যাওয়া প্রতিদিন
এই পথ ধরে উদাস হয়ে।
চেতনার লাল সিন্দুকে তালা
মেরে যেতে হয় তাকে
এই পথ ধরে; কতদূর জানো?